সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের মৃত্যুতে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:৩৬,অপরাহ্ন ০১ জুন ২০২৪ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
Nurul Muttakin ;: সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এসোসিয়েশন ইউকের সভাপতি এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম সিরাজুল ইসলাম সাহেব ছিলেন বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের বড় ভাই ও কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইসলামের পিতা
শুক্রবার (৩১’শে মে ) বাংলাদেশ সময় ৫ ঘটিকায় সুবিদবাজারস্হ বাসায় (৭৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)


