মুরব্বি আলী আহমেদ’র মৃত্যুতে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৪:৪৮:২১,অপরাহ্ন ০১ অক্টোবর ২০২৫ | সংবাদটি ২৮৪ বার পঠিত
নূরুল মুত্তাকিন ::কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের চাচা পুটামারা গ্রামের বিশিষ্ট মুরব্বি আলী আহমেদ সাহেবের মৃত্যুতে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এসোসিয়েশন ইউকের সভাপতি এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (৩০’ই সেপ্টেম্বর ) বাংলাদেশ সময় রাত ২ ঘটিকায় মুরব্বি আলী আহমেদ সাহেব (৮০) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)


