এএনএফ স্পোর্টস ক্লাবের ওয়েবসাইট উন্মোচন এবং এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

Nurul Muttakin :বিগত ২রা এপ্রিল, বৃহস্পতিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত ‘লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি’ হলরুমে আলী-নেওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে “ওয়ান ফেমিলি, ওয়ান কমিউনিটি, ওয়ান নেশন” এই স্লোগানকে সামনে রেখে এএনএফ স্পোর্টস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন, এওয়ার্ড প্রদান এবং নৈশভোজের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফজল রশীদ সেলিম । মেঘনা মিনারা উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেইন আহমদ । যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ একত্রে মিলিত হয়ে এক মিলনমেলার সমাবেশ ঘটান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ-বাংলাদেশী স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিবিএসএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার লন্ডন ফুটবল লীগ (আইএলএফএল) এর সভাপতি নানু মিয়া, ন্যশনাল ক্রিকেট লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদ প্যাটেল, লন্ডন ক্রিকেট লীগের জেনারেল সেক্রেটারি নাহিদ রানা, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর ফিলিপ রেডলি স্মিথ। এতে আইএলএফএল এর অন্যান্য সদস্যবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চেয়ারম্যান আফজল রশীদ সেলিম স্বাগত বক্তব্যের মাধ্যমে এএনএফ এর পরিচিতি, সূচনা এবং এর কার্যক্রম তুলে ধরেন ।
অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে একটি আনন্দঘন পরিবেশে কেক কাটার মাধ্যমে এএনএফ স্পোর্টস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয় এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত একটি ডকুমেন্টারি প্রজেক্শনের মাধ্যমে উপস্থিত সকলের কাছে প্রদর্শন করা হয় । সেই সাথে বোর্ড ওব এডভাইজরি এবং দুইজন পেট্রন সহ ২১ সদস্যবিশিষ্ট মেনেজমেন্ট কমিটি ঘোষণা করা হয় । এডভাইজরি কমিটির সদস্যবৃন্দ হলেন; চীফ এডভাইজর ইমরুল গাজী, স্পেশাল এডভাইজর ফরহাদ চৌধুরী, মেঘনা মিনারা উদ্দিন, কাউন্সিলর আব্দুল মুবিন, এডভোকেট পারভেজ আহমেদ, আজম খোদা জনি, আব্দুর রহমান ইমতিয়াজ, বজলুর রশীদ বদর এবং সাইফুল ইসলাম সুয়েব । এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ হলেন; প্রেসিডেন্ট আফজল রশীদ সেলিম, ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রুনি আহমেদ, জেনারেল সেক্রেটারি লাহিন আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারি মারুফ আহমেদ, ট্রেজারার মিরাজ আহমেদ, ক্লাব ম্যানেজার জুনেদ আহমেদ, হেড অফ ফুটবল অপারেশন সুনাম উদ্দিন এবং ইভেন্ট ম্যানেজার হুমায়ুন রশীদ । সদস্য; লিটন মিয়া, আব্দুল কাদির, শাওন, জারাফ, আফজল হোসেন, নুরুল মোত্তাকিন, কিবরিয়া, লায়েক, তাহমিদ, রিজভী এবং আনোয়ার ।
অনুস্টানের দ্বিতীয় পর্যায়ে এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় । এতে ক্রিকেট, ফুটবল এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রায় ৪০ টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয় এবং এওয়ার্ড প্রাপ্তরা তাদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন । এওয়ার্ড প্রদান শেষে অতিথিবৃন্দকে ডিনার পরিবেশন করা হয় ।
প্রধান অতিথিসহ উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এএনএফ এর এই চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সাথে সংগঠনের সকল কার্যক্রমের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



