টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হলেন লুৎফুর রহমান
নূরুল মুত্তাকিন:: টাওয়ার হ্যামলেটসে রিসাইক্লিংয়ের হার বাড়ছে, আর এর পেছনে রয়েছে মানুষের প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ। এখন আগের চেয়ে বেশি বাসিন্দা তাদের বর্জ্য আলাদা করছেন, খাবারের পাত্র ধুয়ে নিচ্ছেন এবং সঠিক বিন ব্যবহার করছেন।
৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এস্পায়ার পার্টির প্রার্থী লুৎফুর রহমান পুনরায় টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৩৫,৬৭৯ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৯,০৩০, যার মধ্যে ৪২.১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয় শুক্রবার ৮ মে, লন্ডনের এক্সেল সেন্টারে।
পূর্ণ ফলাফল:
জামি আলী, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস – ৩,১৫৬
জন জেরাল্ড বুলার্ড, রিফর্ম ইউকে – ৭,১৫৩
মোহাম্মদ আবদুল হান্নান, লিবারেল ডেমোক্র্যাটস – ২,৪২১
সিরাজুল ইসলাম, লেবার পার্টি – ১৯,৪৫৪
হিরা খান আদেওগুন, গ্রিন পার্টি – ১৯,২২৩
টেরেন্স ম্যাকগ্রেনেরা, স্বতন্ত্র – ৫২৪
ডমিনিক আইদান নোলান, কনজারভেটিভ – ৩,৮১৮
হুগো পিয়ের, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশন – ৬৩৮
লুৎফুর রহমান, এস্পায়ার পার্টি – ৩৫,৬৭৯
টাওয়ার হ্যামলেটসের রিটার্নিং অফিসার স্টিফেন হ্যালসি নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “একটি শক্তিশালী ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য যারা এই নির্বাচনে কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।
টাওয়ার হ্যামলেটসে দেশের অন্যতম সেরা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্রে কাজ করা প্রায় ৮০০ জন কর্মী থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটস পুলিশ এবং ইলেক্টোরাল কমিশনের মতো অংশীদার—সবাই একসঙ্গে কাজ করে বাসিন্দাদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সহায়তা করেছেন।”
তিনি আরও জানান, এই কাজ এখানেই শেষ নয় – পরদিন অর্থাৎ শনিবার কাউন্সিলরদের ভোট গণনা অনুষ্ঠিত হবে।
এক্সিকিউটিভ মেয়র নির্বাচনের পর, শনিবার ৯ মে আবারও ExCeL লন্ডনে টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলর নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে।
গণনা শুরু হওয়ার সম্ভাব্য সময় সকাল ৮:৩০টা, এবং প্রতিটি ওয়ার্ডের ফলাফল কাউন্সিলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে



